• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

স্বৈরাচার ফেরার পথ উন্মুক্ত করলে ভালো পরিণাম বয়ে আনবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করলে তা দেশের জন্য ভালো পরিণাম বয়ে আনবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, বিরোধীদল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। এতে গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খেয়াল করছি, দেশের মানুষ খেয়াল করছে যে, বিরোধীদল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে যাচ্ছে। ঠিক আছে, বিরোধিতা আপনারা করেন, কিন্তু আজকে বিরোধিতা করতে গিয়ে আপনারা যদি স্বৈরাচারকে আসার পথ উন্মুক্ত করে দেন তাহলে অবশ্যই সেটি দেশের জন্য কোনো ভালো পরিণাম বয়ে আনবে না। সেটি যেমন জুলাইয়ের শহিদদের সঙ্গে গাদ্দারি করা হবে, একইভাবে ৭১-এর মুক্তিযোদ্ধাদের সঙ্গেও একইভাবে সেটি গাদ্দারি করা হবে।’  
জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের অনুষ্ঠানে বিরোধীদলের নেতাদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তারেক রহমান জানান, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিরোধীদলের নেতাদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।
তিনি বলেন, সরকারের সঙ্গে বিরোধীদলের দূরত্ব থাকতেই পারে। তবে জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী, আহত ও চোখ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে বিরোধীদলের নেতাদের অনুষ্ঠানে উপস্থিত থাকা উচিত ছিল।
প্রধানমন্ত্রী বলেন, ‘খুব সহজেই বলতে পারি একটি কথা, সরকার চেষ্টা করছে দেশের মানুষের পরিবর্তনের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য।’
তিনি আরও বলেন, জনগণের ভোটে বিরোধীদল যেমন সংসদে প্রতিনিধিত্ব করছে, তেমনি জনগণের সমর্থন নিয়েই সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে সরকারি দল। তাই সরকারি দল জনগণের স্বার্থ দেখে না, এমন ধারণা থেকে বেরিয়ে এসে দোষারোপের রাজনীতি বন্ধ করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...