• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

দীর্ঘদিন আটকে থাকা রাস্তা উন্মুক্ত হচ্ছে—জনগণের স্বার্থে ডাম্পিং অপসারণ

মাহফুজার রহমান, নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

দীর্ঘদিন ধরে ডাম্পিং ও দেয়াল ঘেরা অবস্থায় বন্ধ থাকা রাস্তাটি অবশেষে চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে। এলাকাবাসী ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ডালের রোডসহ আশপাশের এলাকায় ক্রমবর্ধমান যানজট ও অসুবিধা কমাতে নিজেদের অর্থায়নে তারা রাস্তার অবৈধ প্রতিবন্ধকতা অপসারণে উদ্যোগ নিয়েছেন।

এই মহৎ উদ্যোগে একাত্মতা প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের জনগণ, নিকুঞ্জ আবাসিক এলাকার বাসিন্দারা, সাধারণ ব্যবসায়ীরা, সনাতন ধর্মাবলম্বী ভাইবোন, গাড়িচালক এবং কেরানীগঞ্জের বিভিন্ন শ্রেণির মানুষ।
এলাকাবাসী জানিয়েছেন, রাস্তা উন্মুক্ত করার ফলে যানজট অনেকাংশে কমবে এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হবে। পাশাপাশি তারা আশ্বাস দিয়েছেন যে পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তার মাঝখানের একপাশে কাজ করবেন এবং অন্যপাশ দিয়ে যানবাহন নিরবচ্ছিন্নভাবে চলাচল করবে।

এলাকাবাসী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ডাম্পিং ও অব্যবস্থাপনার আড়ালে এখানে মাদক বিক্রি ও আড্ডাখানা গড়ে উঠেছে। স্থানীয়রা জানান, প্রতিনিয়ত মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে, যা সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তির জন্য মারাত্মক হুমকি। তাই তারা দাবি করেছেন, রাস্তা উন্মুক্ত করার পাশাপাশি মাদক কার্যক্রম বন্ধ করতে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

রকি হোসেন টাইগার জানান, উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রশাসন আশ্বাস দিয়েছে যে, ১৫.০২.২০২৬এর পর সরেজমিনে পরিদর্শন করে রাস্তা স্থায়ীভাবে চালু করার ব্যবস্থা করা হবে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগের ফলে রাস্তা পরিচ্ছন্ন ও নিরাপদ হবে, যানজট কমবে এবং এলাকায় মাদকবিরোধী পদক্ষেপ কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...