• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

নতুন এমপিদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণের ক্ষেত্রে দুটি পথ রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, ‘এখন সংসদ সদস্যদের শপথের ক্ষেত্রে দুটি বিকল্প আছে। একটি হচ্ছে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াবেন। উদাহরণ হিসেবে বলা যায়, প্রধান বিচারপতি রাজি থাকলে এ ক্ষেত্রে তিনিও শপথ পড়াতে পারেন।’
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। ৮ আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আর জুলাই অভ্যুত্থানের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।
আসিফ নজরুল বলেন, ‘তিন দিনের মধ্যে কোনো কারণে শপথ গ্রহণ করানো না গেলে সে ক্ষেত্রে সিইসি শপথ পড়াতে পারবেন। নির্বাচনের ফলাফলের পর যত দ্রুত সম্ভব এই সরকার চলে যাবে। স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...