• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

এলপিজির দাম কমাতে কর ছাড়ের সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

গত দুই মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি বেড়েছে। সংকট কাটিয়ে বাজারে সরবরাহও  অনেক বেড়েছে। কিন্তু খুচরা বাজারে এখনো চড়া দামে বিক্রি চলছে। এলপিজির দাম কমাতে আমদানি পর্যায়ে বিদ্যমান ২ শতাংশ অগ্রিম কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে,  অগ্রিম কর অব্যাহতির পাশাপাশি উৎপাদন পর্যায়ে থাকা ৭ দশমিক ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করে তা আমদানি পর্যায়ে আরোপ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় দেশে সম্প্রতি সরবরাহ সংকট দেখা দেয়। এতে ভোক্তা পর্যায়ে দামও বেড়ে যায়। এই পরিস্থিতিতে এলপিজি খাতের উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে বিদ্যমান শুল্ক ও কর কমানোর দাবি জানিয়ে আসছিলেন।
তাদের দাবির প্রেক্ষিতেই এনবিআর এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
কর্মকর্তারা বলছেন, নতুন এই কর কাঠামোর ফলে আমদানিকারকদের ব্যয় কিছুটা কমবে, যার প্রভাব ভোক্তা পর্যায়ে দামে পড়বে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...