• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান
প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

আশাশুনি প্রতিনিধি।। ভাষা শহীদ আনোয়ার হোসেনকে প্রথম ভাষা শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে আশাশুনি উপজেলার বুধহাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০.১৫ টায় আশাশুনি-সাতক্ষীরা সড়কের বুধহাটা-ব্যাংদহা মোড়ে অবস্থিত শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সৌধের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি, সাতক্ষীরার আয়োজনে মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী। সংরক্ষণ কমিটির আহবায়ক সচ্চিদানন্দদে সদয়ের সভাপতিত্বে ও আশাশুনি প্রেস ক্লাবের সহ সভাপতি হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড.শহিদুল
ইসলাম,আশাশুনি প্রেসক্লাব সভাপতি এসকে হাসান,জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী আজহারুল ইসলাম,বিএনপি নেতা মনিরুজ্জামান মনি,রেজাউল ইসলাম,রফিকুজ্জামান বকুল,জামায়াত নেতা আবুল কালাম,বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত ড্যানিশ,সাংবাদিক বাবুল হোসেন,ফারুক হোসেন,আবু হাসান চঞ্চল,ব্যবসায়ী আমিনুর রশিদ। বক্তাগণ বলেন,১৯৪৮ সালের ১১ মার্চ খুলনার তৎকালীন গান্ধী পার্কে ভাষা আন্দোলনের পক্ষে ইশতেহার পাঠ করার পর তাঁকে গ্রেফতার করা হয়। কয়েকদিন পর মুক্তি পেলেও ১৯৪৯ সালে
পুনরায় গ্রেফতার হয়ে প্রথমে কোতয়ালী থানায় এবং পরে রাজশাহী কারাগারে পাঠানো হয়। সেখানে পাকিস্তান সরকারের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন তিনি। ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে গুলি চালনার ঘটনায় সাতজন কারাবন্দির সঙ্গে আনোয়ার হোসেনও শহীদ হন। তিনিই ছিলেন প্রথম ভাষা শহীদ। তাঁকে রাস্ট্রীয় স্বীকৃতি, আশাশুনি-সাতক্ষীরা সড়ককে ভাষা শহীদ আনোয়ার সড়ক নামকরণসহ বিভিন্ন দাবী আদায়ে এ মানববন্ধন করা হয়।##
ক্যাপশান:আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন
আশাশুনিতে চোলাই মদ ও সরঞ্জামসহ গ্রেফতার-২
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।  সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে  উপজেলার খাজরা ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নির্দেশনায় এএসআই আরিফ,এএসআই ইব্রাহিম ও এসআই ফয়সাল আহমেদ অভিযান পরিচালনাকালে খাজরা ইউনিয়নের খাজরা পূর্বপাড়ার মৃত আইজ উদ্দিন খাঁ’র ছেলে বিল্লাল হোসেন খাঁ ও তার ভাবি তৈয়েবুর খাঁ’র স্ত্রী রিমা সুলতানার বসত বাড়ির রান্না ঘর হতে ১০ লিটার চোলাই মদ,মদ তৈরিতে ব্যবহৃত ৩০ লিটার চিটাগুড় মিশ্রিত পানি ও মদ তৈরি করার পাতিল,ড্রাম জব্দ করা হয় এবং দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছিল।##
ক্যাপশান:আশাশুনিতে চোলাই মদ ও মদ
তৈরীর সরঞ্জামসহ গ্রেফতারকৃত দু’জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...