• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে ১৫ ব্যবসায়ীকে জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জের জিনজিরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৫ জন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা বাজারে এ অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

এ সময় বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য ও নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে একটি গরুর মাংসের দোকান ও একটি মুরগির দোকান সাময়িকভাবে সিলগালা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়েও বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে এবং কাগজপত্রে অসংগতি পাওয়ায় তাৎক্ষণিক জরিমানা করা হয়।অভিযানকালে বাজারে বিভিন্ন দোকানের মূল্য তালিকা, পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। এই সময়ে কিছু অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের মাধ্যমে ভোক্তাদের ভোগান্তিতে না ফেলতে পারে, সে জন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন,  কোন ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে বা ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...