• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ঈদে হাতিরঝিলে দর্শনার্থীদের ‘আনন্দ ভ্রমণ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২১ মার্চ, ২০২৬

সারা দেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এবার ঈদে লম্বা ছুটি মিলেছে নগরবাসীর। ফলে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে গত কয়েক দিনে ঢাকা ছেড়েছেন সিংহভাগ মানুষ।
তবে যারা ঢাকায় আছেন তারা ঈদের দিন বিকেল থেকে ভিড় জমিয়েছেন বিনোদনকেন্দ্রগুলোতে। রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিলে মানুষের উপচে পড়া ভিড়। তাদের বেশির ভাগই পরিবারসহ ওয়াটার ট্যাক্সিতে আনন্দ ভ্রমণে অংশ নিচ্ছেন।
এক জেটি থেকে অন্য জেটিতে যেতে দর্শনার্থীদের ভাড়া গুনতে হচ্ছে ২৫ ও ৪০ টাকা। একইভাবে আধা ঘণ্টা ওয়াটার ট্যাক্সিতে আনন্দ ভ্রমণের জন্য ৮০ টাকার আলাদা প্যাকেজ রাখা হয়েছে।
হাতিরঝিলে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসেছেন নানা শ্রেণির মানুষ। অনেকে বন্ধুদের সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন, আবার ছোট ছোট বাচ্চারাও দল বেঁধে ওয়াটার ট্যাক্সিতে ঈদ আনন্দ উপভোগ করতে এসেছে। ওয়াটার ট্যাক্সিতে উঠে হাতিরঝিলের পানির পটভূমিতে অনেকেই মেতেছেন সেলফি তোলায়।
দর্শনার্থীরা বলছেন, ইট-পাথরের আর কংক্রিটের এই শহরে বুক ভরে শ্বাস নেওয়ার জায়গা অনেক কম। এই ব্যস্ত নাগরিক জীবনে কিছুটা স্বস্তি পেতে সব সময়ই উপলক্ষ খুঁজে বেড়ায় নগরবাসী। তেমনি এক উপলক্ষ্য- ঈদুল ফিতর। প্রত্যেক বছরের মতো ব্যতিক্রম হয়নি এবারও। ঈদের দিন হাতিরঝিল ছাড়াও রাজধানীর বিভিন্ন বিনোদন স্পটে ভিড় করেছেন নগরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...