• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে রাজউকের ঝিলমিল আবাসনে শিয়ালের আতঙ্ক, কামড়ে আহত ৩ কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢাকা মেডিকেলে মৃত্যু কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান, দালালকে কারাদণ্ড ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

অজ্ঞান পার্টির ডিম খেয়ে টাকা-মোবাইল খোয়ালেন এমপি প্রার্থী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

জাতীয় নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খুইয়েছেন টাকা ও মোবাইল ফোন। শুক্রবার সন্ধ্যায় রংপুরের মডার্ন মোড় এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।
 
তাজহাট থানা পুলিশ জানায়, বিকেলে একটি বাসে করে ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশে রওনা হন আজিজার রহমান। পথে বাসের ভেতর অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে ডিম খাওয়ায়। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে জ্ঞান হারান।
 
অজ্ঞান পার্টির সদস্যরা তাকে রংপুরের মডার্ন মোড় এলাকায় নামিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...