• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন কেরানীগঞ্জে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হচ্ছে: আমানউল্লাহ বিএনপি-আ.লীগ মিলেমিশে বালু উত্তোলনের ব্যবসা র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল পাস ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার, মিলল চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই নারীর মৃত্যু স্বামীর সঙ্গে বিরোধ মেটানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা কেরাণীগঞ্জ ও শোয়ারিঘাটে পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ

অপহৃত দুই পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

সুন্দনবন থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত রিসোর্টমালিকসহ দুই পর্যটক উদ্ধার হয়েছে। রোববার রাতে তাদের উদ্ধারের তথ্য জানায় দাকোপ থানা পুলিশ ও কোস্টগার্ড। তবে মুক্তিপণ পেয়ে বনদস্যুরা স্বেচ্ছায় তাদের ছেড়ে দিয়েছে, নাকি অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে-এ ব্যাপারে তারা কিছু জানাননি।

দাকোপ থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সুন্দরবন থেকে অপহৃত পর্যটক ও রিসোর্টমালিককে উদ্ধার করা হয়েছে। তারা সুস্থ আছেন। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবে কোস্টগার্ড।

এর আগে গত ২ জানুয়ারি দুপুর ১২টার দিকে সুন্দরবনের কানুরখোলা খাল এলাকা থেকে বনদস্যুদের হাতে অপহৃত হন ঢাকা থেকে আসা ৫ পর্যটক। তারা দাকোপের ঢাংমারী এলাকার গোল কানন নামক রিসোর্টে বেড়াতে এসেছিলেন। ওই দিন বিকেলে তারা রিসোর্টমালিকের সঙ্গে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন এলাকায় ঘুরতে যান।

এসময় বনদস্যু মাসুম বাহিনী তাদেরকে অপহরণ করে। দস্যুরা দুই নারী পর্যটক এবং নৌকার দুই মাঝিকে ছেড়ে দিয়ে রিসোর্টমালিক শ্রীপতি বাছাড় ও পর্যটক সোহেল এবং জনিকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে রিসোর্টমালিকের পরিবারের কাছে মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে একটি সূত্র জানায়। বিষয়টি জানার পর থেকে কোস্টগার্ড ও নৌ পুলিশসহ যৌথভাবে তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...