• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

অবশেষে ববি’র ভিসিকে অপসারণ

দর্পণ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

 

টানা ২৯ দিনের ছাত্র আন্দোলনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। যেকারণে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার দিবাগত রাত দশটার দিকে আনন্দ মিছিল করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (১৩ মে) রাতে জানা গেছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ববি সূত্রে জানা গেছে, একইসাথে ববি’র প্রোভিসি ও ট্রেজারারকে অপসারন করা হয়েছে। পাশাপাশি নতুন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তবর্তীকালীন সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলম বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দায়িত্ব পালন করবেন বলেও ববি’র আন্দোলনরত শিক্ষার্থী সুজয় শুভ নিশ্চিত করেছেন।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এ সংক্রান্ত কোন প্রজ্ঞাপনের কপি মঙ্গলবার (১৩ মে) রাত দশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৯ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবি পূরণ না হওয়ায় উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করা হয়।

সবশেষ ১২ মে রাত এগারোটা থেকে আমরণ অনশন ও ১৩ মে বিকেল থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...