• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

আমাদের ভোট ছিনতাই হয়ে গিয়েছে: অধ্যক্ষ শাহিনুর ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত, অসহায় দরিদ্র ও স্থানীয় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ঢাকা জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ শাহিনুর ইসলাম। এ সময় প্রায় পাঁচ শতাধিক পরিবারের কাছে এই ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) আগানগর ইউনিয়নের আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এই ইফতার সামগ্রী বিতরণ করেন।

এসময় নায়েবে আমীর ঢাকা জেলা জামায়াত অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, আমরা আমাদের সাধ্যমত আপনাদের কাছে এই হাদিয়া সামগ্রী পৌঁছে দিলাম। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সব সময় যেন আপনাদের পাশে থাকতে পারি সাধ্যমত। এই আয়োজন আপনাদের ঘরে ঘরে গিয়ে দিয়ে আসা আমাদের উচিত ছিলো। সময় স্বল্পতার কারণে ক্ষমা করবেন আপনাদেরকে এখানে এনে দিতে হলো। আপনারা আমাকে ক্ষমা করবেন।

তিনি আরো বলেন, গত ১২ তারিখ আপনারা দাঁড়িপাল্লা মার্কায় আমাকে ভোট দিয়েছেন এতে আমরা খুশি ন্যায়ের পক্ষে ভোট যেহেতু দিয়েছেন। এদেশের মানুষ শান্তি চায় চাঁদাবাজ অশান্তি অরাজকতা চায় না অশান্তি চায় না। সবাই ধনী গরিব মিলেমিশে আমরা বসবাস করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...