• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

আলোচিত ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা দেশজুড়ে নিজের সব ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাত আটটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
পোস্টে নিজের নিরাপত্তা সংকট ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করে মুফতি আমির হামজা।
ওই পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসির মাহফিলের সব শিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসির মাহফিলের শিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়ায় শামিল রাখবেন।’
এদিকে, সোমবার বিকেলে মুফতি আমির হামজাকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম অসুস্থ হয়ে মারা যান।
এই ঘটনার পরপরই আমির হামজা এক ফেসবুক পোস্টে জানান, আমার অভিভাবকে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ-এ কোন পরীক্ষা?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...