• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

আমি আর কারেন্ট ক্রিকেটার নই : মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

চলমান অদম্য কাপে দেখা মেলেনি মাহমুদউল্লাহ রিয়াদের। মূলত এই টুর্নামেন্ট জাতীয় দল ও তার আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়েই আয়োজন করা হয়েছে। এখানে সুযোগ না পাওয়া নিয়ে মাহমুদউল্লাহর কোনো আক্ষেপ নেই।
শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি আর কারেন্ট ক্রিকেটার নই। জাতীয় দলের বিবেচনার থাকার মতো নই। আমার খেলা আমি খেলেছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দলের হয়ে দারুণ জার্নি ছিল। এখন যারা জাতীয় দলে খেলছে বা জাতীয় দলের যোগ্য, তারাই এই টুর্নামেন্টে খেলবে। আমি ঘরে বসে আছি, নিজের কাজ করছি, এতেই আমি খুশি।’
তিনি বলেন, ‘আমি জানি না লাইফ কোনদিকে যাবে। এখন জীবন উপভোগ করছি। এখনও ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই। সব নির্ভর করছে শরীর ও ফিটনেসের ওপর, পারফরম্যান্সের ওপর। যদি মনে করি আমার আর ক্ষুধা ও তাড়না নেই, আমি খেলব না। যতদিন আছে, খেলে যাব।’
তিনি আরও বলেন, ‘অনেক কিছুর ওপর নির্ভর করে। এখনই বলা সম্ভব না। ১৮ বছর আল্লাহর রহমতে বাংলাদেশ দলে খেলার সৌভাগ্য হয়েছে। এখন বিপিএল, প্রিমিয়ার লিগ, আবার যদি কিছু ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ পাই… আমি উপভোগ করছি, আলহামদুলিল্লাহ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...