• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের জেলা কমিটি গঠন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ বরিশাল জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মুলাদী উপজেলার কৃতি সন্তান অধ্যাপক বি,এম, শহীদুল ইসলাম মাখন-কে সভাপতি ও মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান প্রভাষক মো: সোয়েব হোসেন তালুকদার-কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বরিশালের সারডো কমিউনিটি সেন্টারে কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় অধ্যাপক বি,এম, শহীদুল ইসলামের সভাপতিত্বে ও মো: সোয়েব হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শহীদুল ইসলাম, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিউল বাসার বাদল সহ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় ও বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...