• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ইকুরিয়া বিআরটিএ অফিসে অভিযান, ৪ দালালের কারাদণ্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে ঢাকা বিআরটিএ-এর আদালত-৫ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাইয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বহিরাগত কয়েকজন দালাল বিআরটিএ অফিসের ভেতরে গ্রাহকদের বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের অর্থ আদায় করছিলেন। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

আদালত মো. আব্দুল সালাম ও মো. পিন্টুকে ৪০ দিন করে এবং নুর মোহাম্মদ ও মো. ইয়াছিন আরাফাতকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই বলেন, বিআরটিএ অফিসকে দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং সরকারি সেবা নির্বিঘ্নে গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিআরটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...