• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন কেরানীগঞ্জে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হচ্ছে: আমানউল্লাহ বিএনপি-আ.লীগ মিলেমিশে বালু উত্তোলনের ব্যবসা র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল পাস ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার, মিলল চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই নারীর মৃত্যু স্বামীর সঙ্গে বিরোধ মেটানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা কেরাণীগঞ্জ ও শোয়ারিঘাটে পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ

ইভ্যালির চেক জালিয়াতির মামলায় স্বামীর কারাদণ্ড, স্ত্রী খালাস

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
চেক জালিয়াতির মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অন্যদিকে একই মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেন আদালত।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা এক মামলায় ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমা দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পরের বছর এপ্রিলে শামীমা সুলতানা জামিনে মুক্তি পান। এরপর রাসেলও জামিনে মুক্তি পান।

পরবর্তীতে গত বছরের জুনে একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আত্মগোপনে চলে যান রাসেল ও শামীমা। এরপর থেকে প্রায় দেড় বছর ধরে তারা পলাতক। তবে পলাতক থাকাবস্থায় বেশ কয়েকটি মামলায় ঢাকার সিএমএম আদালতসহ বিভিন্ন আদালত রাসেল ও শামীমা দম্পতিকে পৃথক মেয়াদে কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...