• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ইয়াবাসহ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬

বরগুনার পাথরঘাটায় ৫১০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এম আরাফাত রহমান অভিকে আটক করেছে থানা পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওসি এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়ক এলাকার তার নিজ বাসা থেকে আটক করা হয়।

আরাফাত রহমান অভি পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. আনসার উজ্জামানের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে অভির বাসা থেকে ৫১০ পিস ইয়াবা এবং মাদক ক্রয়-বিক্রয়ের জন্য নগদ ১০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।

বরগুনা জেলা ছাত্রদলের দুর্যোগ ও উপকূল বিষয়ক সম্পাদক ইবনে সাঈদ বেলাল বলেন, আরাফাত রহমান অভি এক সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে যদি মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকে তবে ছাত্রদল তথা বিএনপির কোনো অঙ্গ সংগঠন এর দায়ভার নেবে না। আইন তার গতিতে চলবে। মাদকসেবীদের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।

পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরাফাত রহমান অভিকে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...