• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

উত্তরায় বিমান বিধ্বস্ত : মেহেন্দিগঞ্জে সামিউলের দাফন সম্পন্ন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সপ্তম শ্রেনীর মেধাবী ছাত্র সামিউল করিমের মরদেহ আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে গ্রামের বাড়িতে নিয়ে আসলে শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ তাকে এক নজর দেখতে ভিড় করেন বাড়িতে।

পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের দেশখাগকাটা গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পরে সামিউলের মরদেহ তার নানার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রেজাউল করিমের ছেলে সামিউল  ছিলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

সামিউলের নানা আবু জাহের মাল বলেন, আমার নাতীকে যেভাবে হারিয়েছি আর যেন কাউকে এভাবে হারাতে না হয়। সরকারের কাছে আবেদন জনবসতিপূর্ণ জায়গায় এভাবে প্রশিক্ষণ বিমান চালানো অন্যায়। যে কারণে আজ আমাদের সবচেয়ে আদরের নাতীকে হারিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...