• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

উপকূলে লঘুচাপের প্রভাব, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া
প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই দিন ধরে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। এর ধারাবাহিকতায় বুধবার ভোররাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশজুড়ে ঘন মেঘে ঢেকে রয়েছে গোটা উপকূলীয় অঞ্চল। বাতাসে তেমন চাপ না থাকলেও অমাবস্যার প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার নিম্নাঞ্চলগুলোতে জোয়ারের পানি প্রবেশের আশঙ্কা রয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর রয়েছে উত্তাল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরিস্থিতি বিবেচনায় পটুয়াখালীর পায়রাসহ দেশের চারটি সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া সমুদ্রগামী মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সাগরে মাছধরা নিশেধ থাকায় কোন জেলে সাগরে নেই। যাও নদীর মোহনায় ছিল তাপ এখন নিরাপদে আশ্রয় নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...