• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন কেরানীগঞ্জে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হচ্ছে: আমানউল্লাহ বিএনপি-আ.লীগ মিলেমিশে বালু উত্তোলনের ব্যবসা র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল পাস ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার, মিলল চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই নারীর মৃত্যু স্বামীর সঙ্গে বিরোধ মেটানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা কেরাণীগঞ্জ ও শোয়ারিঘাটে পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ

একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা, অভিযুক্ত আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মধ্যবাজার ডাকাতিয়া নদীর পাড় এলাকায় একই পরিবারের ৩ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়াও একজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট এলাকার বাসিন্দা ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত হাঁড়ি বিক্রেতা কামাল হোসেনের পরিবারের সদস্যরা ডাকাতিয়া নদীর পাড়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঘরের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ ও পরিস্থিতি টের পেয়ে সেখানে যান। পরে তারা পরিবারের সদস্যদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এ সময় ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে এক ভাসমান ফল বিক্রেতাকে স্থানীয়রা আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অন্যদিকে, গণপিটুনিতে আহত অভিযুক্তকেও পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হামলার পেছনের রহস্য জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...