• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

এনভি নিউজ২৪-এ সংবাদ প্রকাশের পর পোরশার ইটভাটায় অভিযান

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: এনভি নিউজ২৪-এ সংবাদ প্রকাশের পর নওগাঁর পোরশা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালানো হয়েছে। পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি ইটভাটার মালিককে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

১৩ জানুয়ারি (মঙ্গলবার) নওগাঁ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাসের নেতৃত্বে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এদিন রাতে নওগাঁ পরিবেশ অধিদপ্তরের ফেসবুক পেজের মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ‘নওগাঁয় অবৈধ ইটভাটায় পুড়ছে খড়ি, গিলে খাচ্ছে জমি’ এমন শিরোনামে এনভি নিউজ২৪-এ সংবাদ প্রকাশিত হয়। ৩ জানুয়ারি সংবাদ প্রকাশের পরই শুরু হয় মোবাইল কোর্টের এই অভিযান।

নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স ওএমএস ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স পিএনভি ব্রিকসকে ৩ লাখ, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ৫ লাখ, মেসার্স এনএসবি ব্রিকসকে ৩ লাখ, মেসার্স এমআরএসএ ব্রিকসকে ৫ লাখ, মেসার্স কেজেকে ব্রিকসকে ৫ লাখ এবং মেসার্স কেইবিসি ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে পরিচালিত এই ৭টি ইটভাটার বিরুদ্ধে ৭টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে সবগুলো ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে চুল্লি নিভিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

মোবাইল কোর্টের এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা ও পোরশা থানা পুলিশ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...