• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

এনভি নিউজ ২৪ এ সংবাদ প্রকাশের পর সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

এনভি নিউজ ২৪ এ  সরকারি খাস জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের পরপরই প্রশাসনের নজরে আসে বিষয়টি। এরই প্রেক্ষিতে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত একটি বাড়ি ও একটি দোকান উচ্ছেদ করেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাওনা বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম। এ সময় মাওনা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল ওয়াহাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভূমি অফিস সূত্রে জানা যায়, মাওনা মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত এসএ ৫৯৩ এবং আরএস দাগ নং ৬৭৩২-এর সরকারি জমি অবৈধভাবে দখল করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসন সরেজমিন তদন্ত শেষে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ইতোমধ্যে অন্য দখলদারদের নোটিশ প্রদান করা হয়েছে। তারা স্বেচ্ছায় স্থাপনা অপসারণ না করলে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় এমন কার্যকর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...