• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

এবারের বাজেট গরিব ও অসহায় মানুষের জন্য: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬

এবারের বাজেট জনগণের বাজেট, সব কিছুর মূল্য জনগণের সাধ্যের মধ্যে নিয়ে এসেছে সরকার বলে মন্তব্য করেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

আজ শুক্রবার ( ১২ জুন ) বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬  খেলার উদ্বোধনে এই মন্তব্য করেন তিনি।

এছাড়া আমান উল্লাহ আমান বলেন, গতকাল (১১ জুন ) বাজেটে চাল, ডাল, আটা, তেল, মসলা, সাবান, হাঁস, মুরগি ও গরু-ছাগল এসব কিছুর মূল্য কমিয়ে দিয়েছে। একজন মানুষ হার্ট অ্যাটাক করলে তাকে রিং  বসাতে  প্রত্যেকটি দাম লাখ টাকার উপরে খরচ হতো, তা এখন অর্ধেক করে দিয়েছে। শুধু তাই নয় স্বাস্থ্যখাত, শিক্ষাখাত সবচাইতে মূল্যবান সে ব্যাপারে নতুন বাজেটে অর্ধেক করে দেয়া হয়েছে। অতএব এবারের বাজেট হয়েছে জনগণের জন্য গরীবের জন্য অসহায় মানুষের জন্যে।

আমান উল্লাহ আমান আরো বলেন, বিএনপি জনগণের দল মানুষের দল। বিএনপি দুঃখী এবং দরিদ্র মানুষের খবর রাখে পক্ষে থাকে ‌।

ফুটবল খেলার উদ্বোধন করে এই সংসদ সদস্য বলেন এই মাঠ নয়, কেরানীগঞ্জের প্রত্যেকটি মাঠ খেলার জন্য উপযোগী করে তোলা হবে। প্রত্যেকটি মাঠকে সুন্দর করে গুছানো হবে যেন আপনার আমার সন্তানেরা মাদকে আসক্ত না হয়ে যায়। খেলাধুলার ব্যবস্থা থাকলে মন মানসিকতা ভালো থাকে মাদক থেকে দূরে থাকবে সমাজ সুন্দর ভাবে গড়ে উঠবে এবং বন্ধ হবে সকল ধরনের অন্যায় অত্যাচার হত্যা ধর্ষণ সহ নিশংস ঘটনা।

এই সংসদ সদস্য আরো বলেন কেরানীগঞ্জে একাধিক মাঠ কে মার্কেট করে ফেলা হয়েছিল দখলদার আওয়ামী লীগের শাসনামলে।  প্রতিটি মাঠ উদ্ধার করা হবে ইনশাল্লাহ বিএনপি সরকারের তত্ত্বাবধানে। এই সংসদ সদস্য বলেন সৈয়দপুর এই খেলার মাঠটি বেদখল ছিল তা বিএনপি সরকার উদ্ধার করেছে, খেলার উপযোগী করে তুলে দিচ্ছে।

প্রত্যেকটি সরকারি জায়গা খাস জায়গা বেদখল জায়গা উদ্ধার করে ওয়ার্ডে ওয়ার্ডে মাঠ গড়ে তোলা হবে যুবসমাজের জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রত্যেকটি যুব সমাজকে মাদকাসক্ত থেকে নিরাপদ রাখা জন্য খেলাধুলাতে আসার আহ্বান জানিয়েছেন। সারা বাংলাদেশে এই ব্যবস্থা চালু করবে সরকার।

আমান উল্লাহ আমান বলেন, আমি যা বলি তা করি, কেরানীগঞ্জের একাধিক ব্রিজ রোড কালভার্ট আমি উদ্ধার করেছি সংস্কার করেছি কাজ করেছি এগুলো অব্যাহত থাকবে। বিএনপি ক্ষমতায় থাকতে কেরানীগঞ্জের উন্নয়নের বিকল্প ছিল না তা আবার পুনরায় চালু হয়েছে জনগণ আপনারা পাশে থাকলেই সরকার এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

সৈয়দপুর মাঠ কমিটি  সভাপতি, সেন্টু আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহজাহান কবির সাজু।

এ সময় বেগম খালেদা জিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দুটি দল মাঠে খেলায় অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...