• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মাঠে ফিরলেন নেইমার: সেলেসাও শিবিরে স্বস্তির সুবাতাস ও নতুন আশার সঞ্চার গাজীপুরে পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ ২ শতাধিক শ্রমিক তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, বস্তায় মরদেহ শুধু পোস্ট করে ফেসবুক থেকে আয় করুন ৩ হাজার ডলার কেরাণীগঞ্জে ৭৬৯ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল ভূঞাপুরে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে বিশ্বকাপের গানে রাসেল আলীর অবদানে গর্বিত ওয়ারফেজ সিসিটিভিতে নজরদারি, বিয়ের ৪৮ দিনের মাথায় নিজেকে শেষ করলেন নারী মানবিক বিবেচনায় হাসপাতাল খুলে দেওয়ার আবেদন আদ-দ্বীনের

‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

সরকারি ও বেসরকারি সেবা গ্রহণকে সহজ, নিরাপদ ও আরও কার্যকর করতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) এবং ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে ক্যাশলেস ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে এ বিষয়ে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে তিনি এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ডিজিটাল সেবা গ্রহণকে আরও সহজ ও নিরাপদ করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
অর্থমন্ত্রী জানান, সেমিকন্ডাক্টর প্রযুক্তি খাতে দেশের সক্ষমতা বৃদ্ধির জন্য দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের সমন্বয়ে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া সমন্বিত নীতিমালা, উপযুক্ত নিয়ন্ত্রক কাঠামো এবং আর্থিক প্রণোদনার মাধ্যমে বাংলাদেশকে একটি শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। ব্যবসায়ী, প্রযুক্তি উদ্যোক্তা এবং বেসরকারি খাতের অন্যান্য অংশীজনদের সম্পৃক্ত করে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...