• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কর্মস্হলে ফিরছেন নারীর টানে বাড়ি আসা মানুষগুলো

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া
প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

পবিত্র ইদুল আযহার সরকারী ছুটির বাকি আর মাত্র  একদিন। তাই নারীর টানে বাড়িতে আসা অধিকাংশ মানুষ ফিরছেন কর্মস্থলে।
 গতকাল রাত থেকেই এসব মানুষ তাদের কর্মস্থলে ফিরতে শুরু করে। তবে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সকল বাস টার্মিনালে ঢাকাগামী মানুষের ভীড় লক্ষ্য করা যায়। প্রতিনিয়ত উপজেলার বাস টার্মিনালগুলো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে শতাধিক দূরপাল্লার পরিবহন। ১৫ তারিখ পর্যন্ত এসব বাসের অধিকাংশ টিকিট বিক্রি শেষ। এদিকে আন্ত:জেলা বাসেও কমতি নেই যাত্রীদের। এবছর ভাড়া নিয়েও যাত্রীদের নেই তেমন কোন অভিযোগ।
চট্টগ্রাম থেকে আসা কুয়াকাটার এক গার্মেন্টস কর্মি মো, নিজাম মিয়া বলেন,আমি পরিবার সহ কোরবানির দুই দিন আগে বাড়িতে আসছি। আজকে চলে যাবো।আমি সৌদিয়া পরিবহনে  পাঁচটি টিকিট কাটছি কোরবানির আগের দিন(৬ তারিখ), তাও টিকিট পেতে অনেক কষ্ট হয়েছে।
 ঢাকা গাজীপুর থেকে আসা মহিপুরের এক ঝুট ব্যবসায়ী আ: রহিম বলেন, আজকে ৪/৫ দিন যাবৎ ঢাকার টিকেট খুজে না পেয়ে লোকল বরিশালের গাড়িতে উঠলাম তাও অনেক কষ্টে।ওখান থেকে লঞ্চে ঢাকা যাবো।কলাপাড়া -কুয়াকাটা থেকে দূরপাল্লার কোন পরিবহনে আগামী ১৫ জুন পর্যন্ত কোন টিকেট নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...