• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
এভারকেয়ার হাসপাতালে অবহেলায় রোগীর মৃত্যু, অভিযোগ চিকিৎসক ভাইয়ের এনভি নিউজ ২৪ এ সংবাদ প্রকাশের পর ঝিলমিল হাসপাতালে তদন্ত কমিটির পরিদর্শন ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি, এসআই ও এএসআই দক্ষিণ কেরানীগঞ্জ থানার একাধিক পুলিশ কর্মকর্তা কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর অভিযোগ মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি এনসিপির রিলস ও ভিডিও বানিয়ে তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হোন ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ পদত্যাগ করলেন ভারতের মন্ত্রী কলকাতায় পুলিশ-বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ

কলকাতায় পুলিশ-বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রাজধানীতে চলমান উত্তাপের আঁচ এবার সরাসরি এসে পড়ল পশ্চিমবঙ্গে। প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে কলকাতায় পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসপ্ল্যানেড ও ডোরিনা ক্রসিং এলাকায় বামপন্থী ছাত্র সংগঠন এবং আন্দোলনকারী ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের হটাতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে নিট কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এসপ্ল্যানেড অভিমুখে মিছিল নিয়ে আসেন শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা এসপ্ল্যানেডের গুরুত্বপূর্ণ ডোরিনা ক্রসিং পুরোপুরি অবরুদ্ধ করে দিলে সেন্ট্রাল অ্যাভিনিউ, বিবিডি বাগ ও সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

কলকাতা পুলিশ জানিয়েছে, বামপন্থী ছাত্র সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচির পাশাপাশি পৃথক সমাবেশের অনুমতি না পাওয়া সিজেপির বেশ কিছু সমর্থক ও কর্মীও এই বিক্ষোভে শামিল হন।

পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং একাধিক কাঁদানে গ্যাস ছোড়ে।

সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ কর্মী আহত হয়েছেন। এলাকা থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনার পর মধ্য কলকাতাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলের পরিস্থিতি পর্যালোচনার পর অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং জানান, ‘পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। তাদের উপস্থিতি ঘিরে ভিড়ের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হওয়ায় কৌশলগত কারণে সাময়িকভাবে কয়েকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এখানে প্রায় ৫০টি ভিন্ন ভিন্ন ছোট-বড় দল অংশ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের প্রভাবে বিপুল সংখ্যক তরুণ ও শিক্ষার্থী এখানে এসেছেন। ফলে নির্দিষ্ট একক কোনো নেতাকে চিহ্নিত করা কঠিন।

তিনি আরও বলেন, আমাদের অগ্রাধিকার হলো তরুণদের বুঝিয়ে রাজপথে যান চলাচল স্বাভাবিক করা। পরিস্থিতি মূল্যায়ন করে আমরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...