• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কারারক্ষী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী নিয়োগ পরিক্ষায় অনিয়মের অভিযোগে ঢাকা- মাওয়া মহাসড়কে আন্দোলন করেছেন। এই আন্দোলনে অংশগ্রহণ করেন প্রথম ধাপে বাদপড়া অংশগ্রহণকারীরা।

প্রায় দুই ঘন্টা মহাসড়কটি অবরোধ করে রাখে বাদপড়া অংশগ্রহণকারীরা। পুলিশ, র্য্যাব ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

মঙ্গলবার (১৯ মে)  দুপুর সাড়ে ১২ টায় পরীক্ষা দিতে এসে পরীক্ষায় অংশগ্রহণ করার পর কয়েকটা ধাপে উত্তীর্ণ হতে পারেনি। শারীরিক পরীক্ষায় বাদপড়া অংশগ্রহণকারীরা সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন।

কারাকর্তৃপক্ষ জানান, বাদপড়া অংশকারীরা অভিযোগ করেন,অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে যাচাই-বাছাই করে তাদেরকে নিয়ে নিচ্ছে।  এ ঘটনায় সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পরীক্ষায় অংশগ্রহণকারী একাধিক ব্যক্তি বলেন, আমাদেরকে বিনা কারণে বাত করা হয়েছে, বাত করা দের মধ্যে অনেকের পাঁচ ফিট ৭ ইঞ্চি থাকা সত্ত্বেও তাকে বাদ করা হয়েছে। অনেকেই স্বজন প্রীতি আর্থিক লেনদেন সহ বিভিন্ন কারণের কথাও জানান। তবে এমন কোন প্রমাণ তারা দেখাতে পারেনি।

মিডিয়া উইং কারা কর্তৃপক্ষ, জান্নাত উল  ফরহাদ জানায়: ‎জনপ্রশাসন পিএসসি এবং কারা অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে কারা বিধি অনুযায়ী নিয়োগ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাহিরে যে ধরণের অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

তিনি আরও বলেন : ঘুষ এবং অনিয়মের কোন তথ্য প্রমাণ পাওয়া গেলে সে ব্যাপারে কারা কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবে। নিয়ম অনুযায়ী যারা বাদ পড়েছে তারা বিভিন্ন ক্যাটাগরিতে বাদ পড়েছে। আপনারা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খবর নিলে জানতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচয় দিয়ে অনেকেই অনিয়মে জড়িয়ে পড়লে আমরা তাদেরকে গ্রেপ্তার করে জেলা হাজতে পাঠিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...