• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কুয়াকাটায় নীতিমালা অনুসরণ না করেই খাল খনন

ইসহাক শেখ, কুয়াকাটা
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা নিশ্চিত করতে পটুয়াখালীর কুয়াকাটায় ফাসিপাড়া খাল খনন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। কাজটি করছেন টাঙ্গাইলের ঠিকাদার লুৎফর রাহমান। ১৪ লাখ টাকা ব্যয়ে প্রথম ধাপে খালের এক কিলোমিটার খনন করা হবে। প্রকল্পের নীতিমালা অনুযায়ী খননের পর খালের দুই পাড় উঁচু করার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। বরং খনন করা মাটি অন্যত্র বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, খাল খনন করতে হলে সম্মুখভাগ অবশ্যই আগে খনন করতে হবে। মাঝখান থেকে খাল খনন করলে কোনো লাভ হবে না। বরং কৃষকের আরো ক্ষতি হতে পারে।

খালের সম্মুখভাগ রেখে মাঝখান দিয়ে খননের বিষয়ে জানতে চাইলে বিএডিসি পটুয়াখালীর সহকারী প্রকৌশলী মো. ইয়াকুব আলী বলেন, ‘চলতি অর্থবছরে এক কিলোমিটার খননের জন্য বরাদ্দ হয়েছে। পরবর্তী বরাদ্দে বাকিটুকু খনন করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...