• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ৭ জুয়ারি আটক

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া
প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫

পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় একটি আবাসিক হোটেল  থেকে ৭ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ ১৫ হাজার ৮’শ টাকা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৬ মে) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাধিসহ নগদ ১৫ হাজার ৮’শ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুয়াকাটার আবাসিক  লাইট হাউস হোটেল’র ৩০১ নম্বর একটি কক্ষ ভাড়া নিয়ে জুয়া খেলছিলেন গোরাঙ্গ মন্ডল (৪০), ভজন দাস (৩৭), সজল ঘরামী (৩৬), দীপঙ্কর চক্রবর্তী (৫০), শাহীন শেখ (৫০), নাসির ফরাজী (৪৫), আব্দুল হাই (৫১)‌। আটককৃত জুয়াড়িরা সকলে বরিশাল শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটার আবাসিক হোটেল লাইট হাউসের ৩০১ নম্বর কক্ষ থেকে নগদ ১৫ হাজার ৮’শ টাকাসহ ৭ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু হয়েছে। শনিবার (১৭ মে) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...