• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জের আবাসিক ভবনেই তৈরি হতো দেশি-বিদেশি কোম্পনির নকল ওষুধ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার একটি আবাসিক ভবনে নকল ওষুধ তৈরির কারাখানায় অভিযান চালিয়েছেন র‌্যাবের সদস্যরা। এ সময় পাঁচ ট্রাক দেশি-বিদেশি কোম্পানির নামে ওষুধ তৈরির কাঁচামাল ও বিভিন্ন প্রসাধনী জব্দ করা হয়। সেইসঙ্গে কারখানার মালিককেও আটক করা হয়।

 

বুধবার (১ এপ্রিল) সকালে আঁটিবাজার এলাকায় এ অভিযান চালান র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। 

র‌্যাব জানায়, দুই তলা ভবনের নিচ তলা ভাড়া নিয়ে নকল ওষুধ তৈরির কারখানা চালাচ্ছিলেন সাঈদ হোসেন নামের ওই যুবক। গোপন খবরে সকালে অভিযানে নামে র‍্যাবের একটি দল। পাঁচ ট্রাক নকল ওষুধ তৈরির কাঁচামাল ও বিভিন্ন প্রসাধনী জব্দ করা হয়। এ সময় আটক করা হয় কারখানা মালিককে।

 

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানার পাশাপাশি এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, দিনে দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে আবাসিক ভবনে তৈরি করা হচ্ছিল বিভিন্ন ধরনের ওষুধ। যার অধিকাংশই ছিল শিশু ও নারীদের জন্য।

  

ভবনমালিকের দাবি, নকল ওষুধ তৈরির বিষয়ে কিছুই জানতেন না তিনি। ভাড়া নেয়ার সময় সাঈদ বলেছিলেন সাবান তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হবে।

 

দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরির মাধ্যমে মানুষ ঠকানো এসব প্রতারকের কঠোর শাস্তি চান স্থানীয়রা।

 

এদিকে পার্শ্ববর্তী আরও একটি কারখানা থেকে ১ ট্রাক নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার জব্দ করেছে র‍্যাব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...