• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জের আলোচিত আলমগীর হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পিচ্চি বাবু গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ার হাবিব নগর গোলাম বাজার থেকে আলোচিত আলমগীর হত্যা মামলার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি বাবু ওরফে পিচ্চি বাবু (৩০) কে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট) কেরানীগঞ্জে এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএস আই জাকির হোসেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই জাকির জানায়, আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ড সাজা প্রাপ্ত আসামি পিচ্চি বাবুকে গ্রেপ্তারের তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা হয়েছে। শুভাঢ্যা উত্তর পাড়ার আলোচিত আলমগীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এই আসামি কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য বেচাকেনা সহ ছিনতাইয়ের মত বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে।  ‌

তিনি আরও বলেন, আত্মগোপনে থাকা এই অপরাধীকে গ্রেপ্তারের সময়, এএসআই মো. অনিক তাকে সহযোগিতা করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানায়, আত্মগোপনে থাকা হত্যা মামলায় মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত আসামি পিচ্চি বাবুকে ওয়ারেন্ট মুলে গ্রেপ্তার করা হয়েছে। আগামী কাল আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...