• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

কেরানীগঞ্জে এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৪) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১০। আটক শাহ পরানের গ্রামের বাড়ি পটুয়াখালীর শেখহাটি এলাকায়।

শনিবার দুপুরে ঝিলমিল আবাসন প্রকল্প এলাকার একটি ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, শিশুটির পরিবার ও অভিযুক্ত শাহ পরান দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি এলাকার হাফেজ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। দুপুরে শিশুটির মা-বাবা বাসায় না থাকার সুযোগে শাহ পরান শিশুটিকে চকোলেট খাওয়ানোর কথা বলে বাইরে নিয়ে যান।

তাদের বহনকারী অটোরিকশাচালকের আচরণ সন্দেহজনক মনে হলে তিনি বিষয়টি র‍্যাব-১০ এর টহল দলকে জানান।পরে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করেন।

অটোরিকশাচালক মো. রাকাত হোসেন (৩৮) জানান, যুবকটি শিশুটিকে নিয়ে ঝিলমিল এলাকায় যাওয়ার জন্য তার অটোরিকশায় ওঠেন। পথেই তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তিনি তাদের নামিয়ে কিছু দূরে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে ঝোপের ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ শুনে দ্রুত র‍্যাবকে খবর দেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বর্তমানে অভিযুক্ত র‍্যাবের হেফাজতে রয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...