• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় একটি দোকানের সামনে রাস্তার ঢালে প্রায় ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...