• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ার ক্যানসার টিকায় আশার আলো, প্রথম রোগীর শরীরে মিলছে ইতিবাচক ফল বাগেরহাটে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে শ্রমিক নিহত ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৩ যানবাহনে হামলার আশঙ্কা দেশজুড়ে সতর্কতা জারি করল পুলিশ সদর দপ্তর রাজধানীতে হঠাৎ কেন বাড়ছে বোমাতঙ্ক? কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু কেরানীগঞ্জে পরিত্যক্ত ইটভাটার পাশে মিলল রাজমিস্ত্রির লাশ কেরানীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা কী হচ্ছে কেরানীগঞ্জে? চার দিনে চার লাশ উদ্ধার, এলাকায় চরম আতঙ্ক! নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় ফাতেমা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক গাড়িসহ পালিয়ে যাওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

 

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া আটিপাড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা চুনকুটিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা হাসেম আলীর মেয়ে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ফাতেমা আটিপাড়া মসজিদসংলগ্ন সড়কের পাশে অবস্থান করছিল। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা এসে তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয় এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা অটোরিকশাচালককে আটক করার চেষ্টা করেন। তবে চালক দ্রুতগতিতে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

 

স্থানীয় বাসিন্দা রিমা বেগম বলেন, ‘এলাকায় অটোরিকশাগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। চালকদের অনেকেই পথচারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেন না। এ কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। আজ একটি নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেল।’

 

স্থানীয়দের অভিযোগ, চুনকুটিয়া এলাকায় দীর্ঘদিন ধরে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে। তারা দ্রুত পলাতক চালককে গ্রেপ্তার এবং এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...