• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ। অভিযানে দুটি মামলায় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি রোডের মদিনানগর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছিল।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভোক্তা, সাধারণ মানুষ ও বিভিন্ন গণমাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের জরিমানা করা হয়। একই সঙ্গে কয়েকজন বিক্রেতাকে সতর্ক করা হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, এলপিজি গ্যাসের বাজার পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে। কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...