ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন আবুল কাশেম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্প্রতিবার বিকেল ৩টার দিকে এই অফনীকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মার্কেটের একটি অংশে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের সময় উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় ব্যক্তিরাও পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর জানমাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এদিকে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও মেলেনি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।