• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে ইজারা দেওয়ার আগেই দখল পশুর হাট!

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ইজারা প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বিভিন্ন এলাকায় পশুর হাট বসানোর

প্রস্তুতি শুরু করেছেন ইজারাদাররা। পশুর হাট বসানোর জন্য খেলার মাঠ ও সড়ক দখলের অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার আমবাগিচা খেলার মাঠে ইতোমধ্যেই গরুর হাট বসানোর প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও মাঠটি পশুর হাটের জন্য নির্ধারণ করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে ইজারা চুক্তি সম্পন্ন হয়নি। তবে এর আগেই মাঠে বাঁশ, টিন ও অস্থায়ী স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা।

একই চিত্র রোহিতপুর নতুন সোনাকান্দা ও শাক্তা মিলিনিয়াম সিটি খেলার মাঠ এলাকাতেও। স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক আগেই হাট প্রস্তুতির কাজ শুরু হওয়ায় জনদুর্ভোগ বাড়ছে।

স্থানীয়দের দাবি, আগেভাগেই মাঠ দখল করায় শিশু-কিশোররা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। যদিও উপজেলা প্রশাসনের দাবি, শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার কেরানীগঞ্জে মোট ১০টি পশুর হাট বসবে। এর মধ্যে ৮টিই অস্থায়ী। সংশ্লিষ্টদের মতে, হাট বসানোর অন্তত ১২ দিন আগে প্রস্তুতি শুরু করা ইজারার শর্তের পরিপন্থী।

এদিকে, কেরানীগঞ্জ উপজেলা প্রশাসক মো. উমর ফারুক জানান, ইজারার ক্ষেত্রে কয়েকটি শর্ত থাকবে। তিনদিনের বেশি হাট বসানো যাবে না, যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না এবং হাটের বর্জ্য নিজ দায়িত্বে পরিষ্কার করতে হবে। নির্ধারিত সময়ের আগে কোথাও হাট বসতে দেওয়া হবে না। নির্ধারিত সীমানার বাইরে বা সময়ের আগে কেউ হাটের কার্যক্রম শুরু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...