• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে ইট-বালু নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী আতাসুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শরীফুল ইসলাম কালাম নামে এক ব্যক্তি কেরানীগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে শরীফুল ইসলাম কালাম জানান, কালিন্দী আতাসুর কাজীরগাঁও মৌজায় তার ক্রয়কৃত ব্যক্তিগত জায়গায় বাউন্ডারি নির্মাণের জন্য কামরুল ইসলাম (৩৫) ও তার ম্যানেজার শাহীন (৫০) ইট-বালু সরবরাহ করতেন। তবে ইট-বালু সরবরাহে অনিয়মের অভিযোগে তিনি তাদের কাছ থেকে মালামাল নেওয়া বন্ধ করে অন্য একজনের কাছ থেকে ইট-বালু নেওয়া শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে কামরুলসহ কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় তিনি আহত হয়েছেন দাবি করে জানান, প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর পাঁচজনের নাম উল্লেখ করে আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

তবে অভিযোগের বিষয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন কামরুল ইসলাম। তিনি বলেন, এ পর্যন্ত তিনি কয়েকটি স্থাপনায় ইট-বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী সরবরাহ করেছেন। তার দাবি, এখনো তিনি প্রায় ৮-১০ লাখ টাকা পাবেন। হিসাব-নিকাশ শেষ না করে কীভাবে অন্যের কাছ থেকে মালামাল নেওয়া হচ্ছে, সে প্রশ্নও রাখেন তিনি।

তিনি বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে তার ম্যানেজারের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি তিনি পরে জানতে পারেন।

কামরুল ইসলাম বলেন, তার সরবরাহ করা মালামালের মান নিয়ে কোনো অভিযোগ থাকলে তাকে জানালে তিনি বিষয়টি সমাধান করতেন। তার অভিযোগ, শরীফুল ইসলাম কালাম তার ম্যানেজারকে মারধর করেছেন এবং পরে উল্টো তিনি ও তার লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

তিনি আরও বলেন, “বিষয়টি সত্য না মিথ্যা, পুলিশ তদন্ত করে যে ব্যবস্থা নেবে, আমরা তা মেনে নেব।”

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, ইট-বালু কেনাবেচাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় এক পক্ষ অভিযোগ করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...