• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে এক লাখ কেজি ভেজাল মধু জব্দ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে নকল মধু তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এনএসআই-এর তথ্যের ভিত্তিতে ও সার্বিক সহযোগিতায় ‘বিসমিল্লাহ মধু ঘর ও মৌ খামার’ নামের কারখানাটিতে অভিযান চালানো হয়। সেখানে চিনি, রং, কৃত্রিম ফ্লেভার ও বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভেজাল মধু তৈরি করা হচ্ছিল।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ জানান, কারখানাটি থেকে অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এসব ভেজাল মধু সরবরাহ করা হত। অভিযানকালে ওই ভাড়া বাড়ি থেকে কৃত্রিম মধু তৈরির সরঞ্জামসহ প্রায় দুই হাজার ড্রামে সংরক্ষিত এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করা হয়।

 

একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

 

তিনি আরো জানান, এ ঘটনায় কারখানার মালিক হিজবুল্লাহ (৫০) জরিমানার পাঁচ লাখ টাকা পরিশোধে অপরাগতা প্রকাশ করলে ম্যানেজারসহ তিন জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জরিমানা পরিশোধ সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হবে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এ ধরনের ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...