• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি।

শনিবার সকালে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করা শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এমপি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ও নিপুন রায় চৌধুরী।

এ সময় কৃতী শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, উচ্চশিক্ষা এবং কাঙ্ক্ষিত ক্যারিয়ার নিয়ে নিজেদের ভাবনা অতিথিদের সামনে তুলে ধরে। পরে জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও বৃত্তি তুলে দেওয়া হয়।

আয়োজকরা বলেন, ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া এবং তাদের উচ্চশিক্ষার পথে আরও উদ্দীপ্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে তারা যেন দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...