• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

কেরানীগঞ্জে গণভোট প্রদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ:  

ঢাকার কেরানীগঞ্জে গণভোট প্রদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে গণভোট প্রদান বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য রাখতে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে যদি কারও কোনো সমস্যা, উদ্বেগ বা গঠনমূলক মতামত থাকে, তাহলে অনুগ্রহ করে আমাকে অবহিত করবেন। আপনাদের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণই একটি বিশ্বাসযোগ্য ও সফল ভোট আয়োজনের মূল ভিত্তি। আমরা সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের আস্থাভাজন ভোট আয়োজন নিশ্চিত করতে চাই। এতে সকলের সমান অধিকার, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখা আমাদের মূল লক্ষ্য।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: উমর ফারুকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো: আফতাব হোসেন, কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার, মো: মনিরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার কেরানীগঞ্জ, কর্নেল খালেদ, মো: মনিরুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা, মহুয়া শারমিন মুনমুন, কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, করিশমা আহমেদ জাকসি, কেরানীগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার, মো: আরিফুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), মো: সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল আলম, কেরানীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, তাইবুর রহমান সহ কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত সকল পর্যায়ের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...