• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: 

দুদিন চিকিৎসাধীন থাকার পর কেরাণীগঞ্জে গুলিবিদ্ধ ইউনিয়ন বিএনপির নেতা হাসান মোল্লা মারা গেছেন।

হযরতপুর ইউনিয়ন বিএনপির এই সাধারণ সম্পাদক গুরুতর আহত অবস্থায় রাজধানীর হলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয় বলে জানান কেরাণীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম।

নির্বাচনি প্রচার শুরুর প্রথম দিন বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে তাকে গুলি করা হয়েছিল।

ঘটনার দিন ওসি বলেছিলেন, একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দী এলাকায় তাকে গুলি করে পালিয়ে যান আততায়ীরা।

পরে রাত পৌনে ১১ টার দিকে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনি পেটের ডান পাশে গুলিবিদ্ধ হয়েছিলেন।

ঢাকা মেডিকেলে শুক্রবার তার অস্ত্রোপাচার হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে হলিফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দলীয় কর্মীরা বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। ওই রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কিছু সময় পর সেখান থেকে তাকে আবার ঢাকা মেডিকেলে ফেরত নেওয়া হয়। শুক্রবার বিকালে ঢাকা মেডিকেলে অস্ত্রোপচার করার পর পরিস্থিতি অবনত হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে হলিফ্যামিলি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...