• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে চাঁদার চাপে বন্ধ ফ্যাক্টরি, কর্মহীন ৯০ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে চাঁদার চাপকে কেন্দ্র করে একটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে বন্ধ হয়ে গেছে নবীন ফ্যাশন নামের প্রতিষ্ঠানটি, কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ৯০ জন শ্রমিক।
বুধবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মাসিক ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয় তাদের কাছে। দাবি পূরণে অস্বীকৃতি জানালে কারখানায় হামলা, লুটপাটের চেষ্টা এবং এক সুপারভাইজারকে মারধরের ঘটনা ঘটে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে চাকরি ছেড়ে চলে যান।
প্রতিষ্ঠানটির দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাবশালীদের চাঁদা দিয়েই ব্যবসা চালাতে হচ্ছিল। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নতুন করে বড় অঙ্কের চাঁদা দাবি করা হলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়। এরপরই নেমে আসে চাপ ও হুমকি।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ব্যবসার চেয়ে মানুষের জীবনের নিরাপত্তা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই বাধ্য হয়ে ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। একই সঙ্গে কর্মহীন শ্রমিকদের জন্য বিকল্প ব্যবস্থা করার আশ্বাসও দেওয়া হয়েছে।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতারা কোনো সম্পৃক্ততার কথা স্বীকার করেননি। তারা জানিয়েছেন, নির্দিষ্টভাবে অভিযোগ পেলে সংগঠনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পুলিশ বলছে, কারখানা স্থাপন ও পরিচালনা নিয়ে স্থানীয়দের আপত্তি রয়েছে এবং পরিবেশগত অনুমোদনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। চাঁদা দাবির অভিযোগসহ পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...