• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে জ্বালানি তেল মজুদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলা এবং অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি রোধে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার বিকালে উপজেলার বিভিন্ন স্থানে চালানো এ অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।

অভিযান চলাকালে রামেরকান্দা বাজারে খোলা বাজারে এক ব্যবসায়ীকে অবৈধভাবে অকটেন বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। প্রতি লিটার অকটেন ২৩০ টাকা দরে এক মোটরসাইকেল আরোহীর কাছে ১২ লিটার বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে ওই ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরে আটক ব্যবসায়ীর দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী গোলচক্করে অবস্থিত তানাকা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। সেখানে যানবাহন ছাড়া গ্যালনে করে প্রতি লিটার অকটেন ১৩৫ টাকা দরে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় স্টেশনটির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একই ধরনের অনিয়ম বারবার সংঘটিত হওয়ার প্রমাণ মেলে। পরবর্তীতে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০২৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কেরানীগঞ্জ মডেল রাজস্ব সহকারী কমিশনার জান্নাতুল মাওয়া জানান, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

জান্নাতুল মাওয়া আরও বলেন, “অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রয় কিংবা নিয়মবহির্ভূতভাবে জ্বালানি সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...