• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে টিআর–কাবিখা প্রকল্প: কাগজে আছে, মাঠে নেই

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে গোপন একটি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে দেশীয় অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতে ঈদগড় ইউনিয়নের পানিশ্যাঘোনা পাহাড়ের দুর্গম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলমের নেতৃত্বে বিশেষ দল এ অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানে দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ, লোহাজাত সামগ্রীসহ প্রয়োজনীয় উপকরণ জব্দ করা হয়েছে। তবে অভিযানের আগেই অস্ত্র কারখানার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।

ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানা। উদ্ধারকৃত সরঞ্জামগুলো পরীক্ষা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...