• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে পাঁচদিন ধরে গ্যাস বিপর্যয়

মাহফুজার রহমান
প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে টানা পাঁচদিন ধরে তিতাস গ্যাসের প্রায় ৫০ হাজার গ্যাস সংযোগ বন্ধ থাকায় ভয়াবহ দুর্ভোগে পড়েছেন অন্তত তিন থেকে চার লাখ মানুষ। গ্যাস না থাকায় রান্না, ব্যবসা ও দৈনন্দিন জীবন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাস না থাকায় মানুষ বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার ব্যবহার করলেও বাজারে সহজে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। যেখানে পাওয়া যাচ্ছে, সেখানে ১২ কেজির গ্যাস সিলিন্ডার ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে, যা নির্ধারিত দামের তুলনায় কয়েকশ’ টাকা বেশি।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জের অন্তত ৮০টি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে—বাড়ুবাড়ি, বেগুনবাড়ি, পূর্ব শ্যামপুর, কালীগঞ্জ, চরকান্দা, গদারাঘাট, খেজুরবাগ, পারঘোরিয়া, শ্মশানঘাট, ইকুরিয়া ও হাসনাবাদসহ বিস্তীর্ণ এলাকা।
এলাকাবাসীরা জানান, শ্যামপুর খাল খননের সময় গ্যাস লাইনে সমস্যা সৃষ্টি হলেও পাঁচদিন পেরিয়ে গেলেও কোনো কার্যকর মেরামত কাজ শুরু হয়নি। বারবার অভিযোগ জানানো হলেও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) থেকে সুনির্দিষ্ট কোনো সমাধান পাওয়া যাচ্ছে না।
একই সঙ্গে অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা দায় এড়াতে একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন। এক কর্মকর্তা বলছেন বিষয়টি ইমারজেন্সি টিম দেখবে, অন্য কর্মকর্তা বলছেন এটি তাদের বিভাগের দায়িত্ব নয়। ফলে সমস্যার স্থায়ী সমাধান না হয়ে ভোগান্তি আরও দীর্ঘায়িত হচ্ছে।
হোটেল-রেস্তোরাঁ মালিকরা জানান, গ্যাস না থাকায় প্রতিদিন লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়ছেন তারা। অনেক শ্রমিক কাজ হারানোর শঙ্কায় রয়েছেন। এলাকাবাসীর ক্ষোভ ক্রমেই বাড়ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে তিতাস গ্যাস অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...