• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ আরও এক শিশু

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে আয়েশা (৭) ও আহসান (৪) নামে দুই আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। একই উপজেলার ভেন্ডিঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সালমান (১৩) নামে আরও এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরপর দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কলাতিয়া ইউনিয়নের হুগলাগাদী গ্রামে বাড়ির পাশের একটি জলাশয়ে শাপলা তুলতে গিয়ে আয়েশা ও আহসানের মৃত্যু হয়। তাদের বাবার নাম আসাদুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আয়েশা ও আহসান আরও দুই শিশুর সঙ্গে জলাশয়ে শাপলা তুলতে যায়। একপর্যায়ে আয়েশা পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে নামে ছোট ভাই আহসান। পরে দুজনই পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা দুই শিশু বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

পরে দুই শিশুকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, শনিবার বিকেলে কলাতিয়া ইউনিয়নের ভেন্ডিঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সালমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সালমান উপজেলার জিনজিরা ইউনিয়নের রহমতপুর এলাকার মৃত সাঈদ হোসেনের ছেলে।

সালমানের মা শিমু আক্তার জানান, ছোট ছেলের জামা পরিবর্তনের সময় বড় ছেলে কোথায় গেছে বা পানিতে পড়েছে কি না, তা তিনি বুঝতে পারেননি। তবে তার ধারণা, সালমান নদীতে পড়ে নিখোঁজ হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, শনিবার মায়ের সঙ্গে ঘুরতে এসে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তবে হুগলাগাদী গ্রামে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়ে থানায় এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...