• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

কেরানীগঞ্জের এক কৃষকদল নেতার বিরুদ্ধে পুলিশ কনস্টেবল শফিকুলের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার সকালে শতাধিক সন্ত্রাসী ও ভেকু দিয়ে ভাঙচুর শুরু করে ১১টা পর্যন্ত চলে।

শফিকুল গাজীপুর পুলিশ লাইনে কর্মরত। অভিযুক্ত নুর ইসলাম হযরতপুর ১নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি।

খোঁজ নিয়ে জানা যায়, নুর ইসলাম ও শফিকুল পরস্পরের আত্মীয়। পৈতৃকসূত্রে প্রাপ্ত ৫৪ শতাংশ জমিতে বসবাস করেন শফিকুলের বাবা জজ মিয়া, চাচা আমজাদ ও লাট মিয়ার পরিবার।

কনস্টেবল শফিকুল মোবাইল ফোনে এই প্রতিবেদকে জানান, একটি জাল দলিল বানিয়ে তাদের পৈতৃক জমি নামজারি করে নেয় নুর ইসলাম। জানতে পেরে আদালতে মামলা করেছেন তারা। মামলা চলমান অবস্থায় রোববার সকালে নুর ইসলাম ও তার দুই ছেলের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী ভেকু দিয়ে বাপ-চাচার বাড়ি ও জমিতে থাকা দুটি দোকানঘর ভাঙচুর করে।

তিনি অভিযোগ করেন, আমি পুলিশ হয়েও পুলিশের সহায়তা পাইনি। আদালতের স্টে অর্ডার থাকা সত্তে¡ও তারা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এখানে দুই পক্ষের মধ্যে পলিটিক্যাল প্রবলেম রয়েছে। যাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে তাদের অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...