• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে বদ্ধ ঘরে মিলল নরসুন্দর শ্রী শমির চন্দ্র শীলের নিথর দেহ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় বদ্ধ ঘর থেকে নরসুন্দর শ্রী শমির চন্দ্র শীলের (৪০) নিথর দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে নতুন সোনাকান্দা এলাকার হেলাল মোল্লার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শমির চন্দ্র শীল রোহিতপুর ও পরে নতুন সোনাকান্দা এলাকায় বসবাস করে আসছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পাটুয়া গ্রামে। জীবিকার তাগিদে তিনি স্থানীয়ভাবে একটি সেলুন পরিচালনা করতেন এবং এলাকার মানুষের কাছে সুপরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে তিনি অস্বস্তি বোধ করলে নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরী এলাকার হেলাল মোল্লার ভাড়া বাড়ির নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। রাত সাড়ে ৮টার দিকে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে স্থানীয় লোকজন তাকে ডাকাডাকি করেন। এরপরও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই সুমন শীল জানান, শমির চন্দ্র শীল স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

স্থানীয়দের কাছে শমির চন্দ্র শীল একজন পরিচিত ও সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...