• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে বাবু হত্যা: প্রধান আসামির ফাঁসিসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে মো. বাবু (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিদের গ্রেপ্তার এবং প্রধান অভিযুক্ত সিয়ামের ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় দীন ফার্নিচারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি এই দাবি জানানো হয়। মানববন্ধনো নিহত বাবুর স্বজনসহ অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, পুলিশ এই ঘটনায় প্রধান আসামি সিয়ামকে গ্রেপ্তার করলেও হত্যাকাণ্ডে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। বাবুকে একা হত্যা করা সম্ভব নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

নিহতের স্বজনেরা আরও বলেন, পুলিশ বলছে বাবু হত্যার ঘটনায় একমাত্র আসামি সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমরা মনে করি, এ হত্যাকাণ্ডে আরও লোক জড়িত রয়েছে। আমরা সকল অপরাধীর গ্রেপ্তার এবং প্রধান আসামি সিয়ামের সর্বোচ্চ শাস্তি চাই। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত ৪ জুন দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় হাজি সামসুল হকের মালিকানাধীন দীন ফার্নিচার কারখানার শ্রমিকদের আবাসিক সেডের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মো. বাবুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ|

স্থানীয় সূত্রে জানা যায়, বাবু দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে ওই এলাকায় পান-সিগারেটের ব্যবসা করতেন। প্রতিদিন ব্যবসা শেষে তিনি দীন ফার্নিচারের শ্রমিকদের আবাসিক সেডে রাতযাপন করতেন।  ঈদুল আজহার ছুটিতে অধিকাংশ শ্রমিক গ্রামের বাড়িতে চলে যাওয়ায় তিনি সেখানে একাই অবস্থান করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...